Site icon হামার কুড়িগ্রাম

নর্থ কালচারাল কমিউনিটির মাসিক আলোকচিত্র প্রতিযোগিতা – জুলাই ২০২৬-এর বিজয়ীদের পুরস্কার প্রদান

ডেস্ক নিউজ

নর্থ কালচারাল কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত মাসিক আলোকচিত্র প্রতিযোগিতা – জুলাই ২০২৬-এর তিন বিজয়ীর হাতে আজ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বিজয়ীরা হলেন নাঈম ইসলাম, রাজ সাহা ও নাসিমা জাহান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্যস্ততার মাঝেও উপস্থিত থেকে আয়োজনে মূল্যবান সময় দেওয়ায় সম্মানিত এমপি মহোদয়ের প্রতি নর্থ কালচারাল কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকেও নর্থ কালচারাল কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। প্রতিযোগীদের সৃজনশীল ও নান্দনিক আলোকচিত্র এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আয়োজনটিকে প্রাণবন্ত ও সফল করে তুলেছে।

নর্থ কালচারাল কমিউনিটি মনে করে, তরুণদের সৃজনশীলতা, শিল্পবোধ ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

ইনশাআল্লাহ, খুব শিগগিরই পরবর্তী আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন ও বিস্তারিত ঘোষণা নিয়ে নর্থ কালচারাল কমিউনিটি আবারও সবার সামনে উপস্থিত হবে।

পরবর্তী আয়োজনেও আলোকচিত্রী ও সংস্কৃতিপ্রেমী সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছে নর্থ কালচারাল কমিউনিটি।

লতিফুর রহমান,সংগঠক
— নর্থ কালচারাল কমিউনিটি

Exit mobile version