বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

দুইটি প্রাচীন মন্দির থেকে মুর্তি ও পূজার আসবাবপত্র চুরি, থানায় মামলা দায়ের

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান, হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে দুইটি প্রাচীন মন্দির থেকে মুর্তি ও পূজার আসবাবপত্র চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (১৮ ফেব্রুয়ারী) ভোরের কোনো এক সময় চুরি হয়েছে বলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন দাবী করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরানীবাড়ী ইউনিয়নে। চুরির ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করেছেন।

ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন জানায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের প্রাচীন মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির এবং গৌড় নিতাই মন্দিরে বুধবার সকালে পূজা দিতে এসে পুরোহিত ও এলাকাবাসী মন্দিরের দরজা খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় গৌড় নিতাই মন্দির থেকে কাসার তৈরি একটি গোপালের মূর্তি (যার ওজন আনুমানিক ৫০০ গ্রাম) এবং প্রায় এক কেজি ওজনের গৌড়-নিতাইয়ের দুটি মূর্তি অপরদিকে লক্ষ্মী নারায়ণ জিও মন্দির থেকে একটি পূজার ঘণ্টা, একটি কাঁসি, একটি শঙ্খ ও একটি কর্তাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

‎লক্ষ্মী নারায়ণ জিও মন্দির কমিটির সভাপতি শ্রী গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, মন্দিরের পুরোহিত পঙ্ক চন্দ্র মহন্ত বাদী হয়ে মামলা করেছেন। দেবতাদের মুর্তি উদ্ধারসহ আসামীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

‎উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মন্দিরে চুরির ঘটনায় পুরোহিত বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]