মোশাররফ হোসেন ।। রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরার সময় ষাটোর্ধ এক ব্যক্তি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হবার খবর পাওয়া গেছে।
নিখোঁজ ব্যক্তি রতি (সোলাগাড়ি) মৌজার বাসিন্দা রহিম উদ্দিন ওরফে ভাকরা। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কার কারী ছিলেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯ ঘটিকার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা পানিতে নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান তারা পাননি।

