ডেস্ক নিউজ
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার (স্বপন)। তিনি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
