বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

জেন্নাত হত্যা: খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে নিহত জাহেদুল ইসলাম জেন্নাত (৪৫)-এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের স্বজন, রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করেন, উমর মজিদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাংঘাট এলাকায় সরকারি রাস্তা সংস্কার ও জনসাধারণের চলাচল নিশ্চিত করার উদ্যোগকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত হামলায় জিন্নাত নিহত হন। তারা দাবি করেন, ঘটনার পর কয়েকজনকে আটক করা হলেও মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিরা এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন। রাজনৈতিক বা সামাজিক প্রভাবের কারণে তদন্ত যেন বাধাগ্রস্ত না হয়, সে দাবিও জানান তারা।

মানববন্ধনে নিহতের স্ত্রী ও সন্তানরা কান্নাজড়িত কণ্ঠে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। এতে এজাহারভুক্ত সব আসামির দ্রুত গ্রেপ্তার, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, দোষীদের ফাঁসি নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। রাজারহাট থানা পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]