হামার কুড়িগ্রাম

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের গৌরবোজ্জ্বল অংশগ্রহণ

নিউজ ডেস্ক
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বর্ণাঢ্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ।

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিতে মৎস্য অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকরা অংশগ্রহণ করেন। তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের অংশগ্রহণকে জেলার মৎস্য খাতের উন্নয়ন ও টেকসই মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সপ্তাহজুড়ে থাকবে নানা কর্মসূচি, যেমন—মাছের পোনা অবমুক্তকরণ, প্রদর্শনী, সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের এই সম্মিলিত উদ্যোগ দেশের মৎস্য খাতকে আরো সমৃদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Exit mobile version