পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ার আগে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় মন খারাপের কথা বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টে মাঠে নামার আগেই মন ভালো হওয়ার মতো খবর পেয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার। তাঁর বদলি হিসেবে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মিরাজ।
এক সপ্তাহ ধরে পিঠের চোটে ভুগছেন সৌম্য। ওই চোটের কারণেই আরব আমিরাতের বিপক্ষে কোনো ম্যাচেও মাঠে নামা হয়নি তাঁর। এবার তাঁর পাকিস্তান সফর থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামকে উদ্ধৃত করা লেখা হয়েছে, ‘মেডিকেল বিভাগের মূল্যায়নের পর আমরা বুঝতে পেরেছি সৌম্যর পুনর্বাসনে আর ১০-১২ দিন সময় লাগতে পারে। এর মানে হলো আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’
বিজ্ঞাপন
পোস্ট টি পড়া হয়েছে : 94
বিজ্ঞাপন

অক্টোবর 26, 2026
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে হাজারো দর্শক সমবেত হন। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খঞ্জনমারা গ্রামে, কুটিরচর ইটভাটা-সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ফাইনালে মোট পাঁচটি দৌড় অনুষ্ঠিত […]

অক্টোবর 26, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজন করেছে নতুন […]

অক্টোবর 16, 2026
টাইব্রেকারে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে ৫–৪ গোলে হারিয়েছে দলটি নুর মোহাম্মদ রোকন, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বকুলতলা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই কয়েকটি […]