বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন শিক্ষক আব্দুল জলিল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী

দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে এক রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল। সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ঘোড়ার গাড়িতে চড়ে পুরো শহর ঘুরে নিজের বাড়িতে পৌঁছান।

আব্দুল জলিল বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘকাল সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রজ্ঞা, স্নেহ এবং আন্তরিক পাঠদান তাঁকে শিক্ষক-শিক্ষার্থী সবার কাছে প্রিয় করে তুলেছিল। তাই তাঁর বিদায়ের দিনে শুধু বর্তমান শিক্ষক-শিক্ষার্থী নয়, প্রাক্তন শিক্ষার্থীরাও ছুটে আসেন তাঁকে শেষ বিদায় জানাতে।

বিজ্ঞাপন

বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে আব্দুল জলিল বলেন, “কখনো কল্পনাও করতে পারিনি যে আমার বিদায় এত বর্ণাঢ্য হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। স্কুল থেকে বিদায় নিলেও আমি সব সময় তোমাদের পাশে থাকব।” তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং নিজেও সবার জন্য দোয়া করবেন বলে জানান।

শিক্ষার্থীরা জানান, আব্দুল জলিল শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন তাদের কাছে বাবার মতো। একজন শিক্ষার্থী বলেন, “জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় আদর ও মমতা দিয়ে আমাদের পাঠদান করাতেন। আজ আমরা একজন ভালো শিক্ষককে হারালাম।” তারা তাঁর দীর্ঘায়ু কামনা করে।

শিক্ষকরাও জানান, একজন ভালো সহকর্মীকে হারানোর শূন্যতা তারা অনুভব করছেন। তারা বলেন, “তিনি আমাদের সব সময় ভালো পরামর্শ দিতেন এবং আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করাতেন। তাঁর এই শূন্যতা পূরণ হবে কিনা, তা বলা কঠিন।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]