Site icon হামার কুড়িগ্রাম

গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাবকে মাদক বিরোধী দূত ঘোষণা

নিউজ ডেস্ক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে জেলা স্টেডিয়ামে আজ বিকেলে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট/২৫ অনুষ্ঠিত হয়।

মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন জনাব সিফাত মেহনাজ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম। জনাব মো: মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম, জেলা বিজিবি ও সিভিল সার্জন অফিসের প্রতিনিধিগণ।
আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহকারী পরিচালক জনাব মো: রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উক্ত মাদক বিরোধী ফাইনাল টুর্নামেন্টের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: মাসুদ হোসেন, অতিরিক্ত পরিচালক (ভারঃ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রংপুর এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি/বেসরকারি ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

এ সময়ে চ্যাম্পিয়ান দল, রানার্স আপ দল ও ম্যান অফ দা ম্যাচ এর মাঝে উপস্থিত অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন এবং মাদকবিরোধী শপথ পাঠ করান।

খেলা শেষে প্রধান অতিথি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর একমাত্র ক্রীড়া ক্লাব গ্রীণ ভিলেজ স্পোটিং ক্লাব কে ‘‘মাদকবিরোধী দূত” ঘোষণা করা হয় এবং চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।

Exit mobile version