বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসায় নতুন গেট নির্মাণ কাজের উদ্বোধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃআবু সাঈদ ইসলাম, কচাকাটা (নাগেশ্বরী)

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসায় নতুন গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন মাদ্রাসার সভাপতি ও বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মো. সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকছেদ আলী, শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের সৌন্দর্য ও নিরাপত্তা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নতুন গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গেট নির্মাণ সম্পন্ন হলে মাদ্রাসার প্রবেশপথের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।

মাদ্রাসার সভাপতি সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় এই গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

মাদ্রাসার সহ-সভাপতি মো. সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাদ্রাসার উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয়রা মাদ্রাসার এ উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় নিয়ে গেট নির্মাণের উদ্যোগ নেওয়ায় প্রতিষ্ঠানের সৌন্দর্য ও নিরাপত্তা—দুটিই বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবিষ্যতেও মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]