Site icon হামার কুড়িগ্রাম

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক অনলাইন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আজ (১৫ আগস্ট) শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিলে মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং পরিচালনা করেন সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

Exit mobile version