বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কোহলির সঙ্গে ডেটিং ও রাজ্জাকের সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন তামান্না

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্র, দুই অঙ্গনেই সমান জনপ্রিয়তা অর্জন করা তারকা তামান্না ভাটিয়া। বর্তমানে দক্ষিণের পাশাপাশি বলিউডেও সুখ্যাতি রয়েছে তার। বিশেষ করে আইটেম গান মানেই তামান্নার ওপরে আস্থা রাখছেন নির্মাতারা। তবে খ্যাতির সঙ্গে সঙ্গে নানা গুজব আর কানাঘুষাও তার পিছু ছাড়েনি।

প্রায় সময়ই প্রেমের গুঞ্জনে শিরোনামে থাকেন এ অভিনেত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়া। দুজনের সঙ্গে তামান্নার গুঞ্জন বেশ ভারী হয়েছিল একসময়।

বিজ্ঞাপন

অবশেষে এই ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী মুখ খুললেন সেইসব গুঞ্জন নিয়ে।

সব গুজবকে মিথ্যা প্রমাণ করে স্পষ্ট করে দিলেন আসল সত্য।

বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে ‘দ্য লাল্লনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না সাফ জানিয়ে দেন, ‘আমার খুব খারাপ লাগে, কারণ আমি ওকে সত্যিই মাত্র এক দিনের জন্য কাছ থেকে দেখেছিলাম। শুটিংয়ের পর আর কোনো দিন বিরাটের সঙ্গে আমার দেখা হয়নি। না আমি ওর সাথে কোনো দিন কথা বলেছি, না কোনো দিন দেখা করেছি।

আব্দুল রাজ্জাকের সঙ্গে গোপনে বিয়ের গুজব নিয়েও মুখ খোলেন তামান্না। এই গুজবের সূত্রপাত হয়েছিল তখন, যখন দুজনকে একসঙ্গে একটি জুয়েলারি শোরুমে দেখা যায়। তামান্না হেসে বলেন, ‘ইন্টারনেট সত্যিই মজার জায়গা। ইন্টারনেটের ভাষায় আমি নাকি অল্প সময়ের জন্য আব্দুল রাজ্জাকের সঙ্গে বিয়ে পর্যন্ত সেরে ফেলেছিলাম!’

 অভিনেত্রী মজা করে আরো বলেন, ‘স্যরি স্যার (আব্দুল রাজ্জাক), আপনার তো দু-তিনজন সন্তান আছে, আমি আপনার জীবনের কিছুই জানি না!’

এই অভিনেত্রী স্বীকার করেন, এ ধরনের গুজব সামলানো বেশ বিব্রতকর ছিল। তিনি বলেন, ‘এটা খুবই বিব্রতকর ছিল।

যখন কারো সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই, তবুও মানুষ গুজব তৈরি করে, তখন সত্যিই খুব অস্বস্তি লাগে। তবে কিছুই করার থাকে না। মেনে নিতে হয় যে এসব গুজব বন্ধ করা সম্ভব নয়। মানুষ যা খুশি ভাববে। সবার মন নিয়ন্ত্রণ করা যায় না।’

তামান্না বর্তমানে সিঙ্গেল। শোনা যায়, তার শেষ সম্পর্ক ছিল অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিং সেটে তাদের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়। ২০২৩ সালে অ্যান্থলজি ফিল্মটি মুক্তির সময় তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে এখন শোনা যাচ্ছে, অজানা কারণে তারা আলাদা হয়ে গেছেন। যদিও বিচ্ছেদের পরও তামান্না ও বিজয় এখনো ভালো বন্ধুত্ব বজায় রেখেছেন।

বিজ্ঞাপন

আরও সংবাদ

কুড়িগ্রামে ৭১ সদস্যের জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামে লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’র যাত্রা শুরু হয়েছে। পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্টজনদের […]

ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব

নভেম্বর 1, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত সংগীতানুষ্ঠানে ভাওয়াইয়া গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে ভাওয়াইয়া […]

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম উলিপুরের শাহীন আলম

অক্টোবর 26, 2026

উলিপুর প্রতিনিধি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগে প্রথম হয়েছেন কুড়িগ্রামের উলিপুরের শিল্পী এম. শাহীন আলম। এ সাফল্যের সুবাদে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের […]