বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের চিলমারীতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদাদাবির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সকল পদ ও দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরমান হোসেন।

বহিস্কৃত দুই নেতা হলেন, চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদাকে দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হইলো। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ আরমান হোসেন ও সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী আজ এই নির্দেশনা প্রদান করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরমান হোসেন জানান, অনৈতিক কাজ বা দলীয় শৃঙ্খলা ভঙের সাথে যেই জড়িত থাক সেটা যদি আমি নিজেও হয়ে থাকি তাহলেও, দল এই ব্যাপারে খুব শক্ত ভূমিকা পালন করবে। আগে আমরা কারন দর্শানোর নোটিশ দিতাম আর এখন তথ্য যাচাই বাচাই করে সত্যতা পেলে ব্যবস্থা নেই।

উল্লেখ্য, চিলমারীতে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা কৃষক দলের সদস্যসচিব আবু হানিফা সাদ্দাম (৩৩) ও স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যসহ তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ওই কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‘মারধরের’ শিকার কৃষি কর্মকর্তার নাম আব্দুর রাজ্জাক। তিনি উপজেলা কৃষি অফিসের আওতাধীন রমনা ইউনিয়নের দায়িত্বে রয়েছেন। মামলার অন্য দুই আসামি হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান (২৮) ও নাজমুল হুদা (৩০)।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের অপরাধে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই […]