নিউজ ডেস্ক
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হারিসুল বারী রনি বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ ও নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণের সময়, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণের পর রনি বলেন, “চরমোনাই পীর রেজাউল করিম এবং সকল গণমানুষের দোয়া নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সময়মতো জমা দেবো এবং আশা করি সবার সমর্থন পাবো।”

