বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযান,৪২ লাখ টাকার পণ্যদ্রব্য উদ্ধার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করীম ফরাজী ।। কুড়িগ্রাম সদর

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমানে ভারতীয় মদ ইয়াবা শাড়ি ও গবাদিপশু জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।যার আনুমানিক মুল্য প্রায় ৪২ লাখ ৬৬ হাজার টাকা।


‎
‎বৃহঃস্পতিবার ভোর রাতে সীমান্তের সোনাহাট ও যাত্রাপুর বিওপি ক্যাম্প এলাকায় এসব মাদক দ্রব জব্দ করা হয়।
‎
‎বিজিবি জানায়, অভিযানকালে সর্বমোট ৪২,৬৬,৫০০/- (বিয়াল্লিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত) টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, গবাদিপশু, কম্বল ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
‎
‎
‎কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য পাচার রোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে আসছে। এ কার্যক্রমের অংশ হিসেবে অত্র ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ, চোরাচালান দমন এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বক্ষণ সতর্ক থেকে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]