বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন প্রশিক্ষণার্থী, ভুক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দ্রুত তাকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব-এর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও স্থানীয়রা অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম দুর্নীতির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-এ মামলাও রয়েছে। তারা দাবি করেন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ আত্মসাৎ, চুক্তিভিত্তিক কর্মচারীদের বিনা কারণে বরখাস্ত, টেন্ডার জালিয়াতি এবং প্রশিক্ষণের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার মতো একাধিক অনিয়মে তিনি জড়িত।

বক্তব্য রাখেন জাপানি ভাষা ট্রেডের প্রশিক্ষণার্থী লিটন হোসেন, স্বাধীন ইসলাম এবং ড্রাইভিং ট্রেডের প্রশিক্ষণার্থী শাকিব হোসেনসহ আরও অনেকে।

অভিযোগে বলা হয়, ত্রুটিপূর্ণ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের পাঁচটি ট্রেডের প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালামাল ক্রয় না করেই আত্মসাৎ করা হয়েছে। এছাড়া টেন্ডার প্রক্রিয়ায় সরবরাহকারীর কাছ থেকে গ্রহণ করা ২০ লাখ টাকার জামানতের চেক ফেরত দিতে টালবাহানা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ঠিকাদার হুমায়ুন কবীর সংশ্লিষ্ট বিষয়ে দুদক ও আদালতে মামলা করেছেন বলে জানানো হয়।

আরও অভিযোগ করা হয়, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৭-৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং অবৈধ অর্থ সুবিধা না দেওয়ায় কয়েকজন কর্মচারীকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে ওই শূন্যপদে নতুন নিয়োগের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগও ওঠে।

মানববন্ধনকারীরা বলেন, অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]