Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা প্রশাসনের বিশেষ সতর্কীকরণ: উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারে কঠোর ব্যবস্থা

নিউজ ডেস্ক

কুড়িগ্রামে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শীতকালীন অনুষ্ঠান, বনভোজন এবং বিভিন্ন যানবাহনে মাত্রাতিরিক্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের মাধ্যমে শব্দদূষণের মাত্রা বেড়ে চলেছে। এতে শিক্ষার্থীদের চলমান বার্ষিক ও সমাপনী পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিরা চরম ভোগান্তির মুখে পড়ছেন।

এ অবস্থায় জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জেলা প্রশাসন কুড়িগ্রামের পক্ষ থেকে জনসচেতনতামূলক এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী আবাসিক এলাকা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নির্ধারিত শব্দসীমা অমান্য করা দণ্ডনীয় অপরাধ।

জেলা প্রশাসন জানিয়েছে, কেউ নির্ধারিত সীমার বেশি শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মাঠ প্রশাসনকে এ বিষয়ে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শব্দদূষণমুক্ত ও পরিবেশবান্ধব কুড়িগ্রাম গঠনে জেলার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

জনস্বার্থে— জেলা প্রশাসন, কুড়িগ্রাম।

Exit mobile version