বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নীলারাম স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষায় দুইটি বিষয়ে প্রশ্নে অসংখ্য বানান ভুল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ বুলবুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রাম সদরে অবস্থিত নীলারাম স্কুল এন্ড কলেজ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দশম শ্রেণির বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নে অসংখ্য ভুল বানান নিয়ে চলছে সমালোচনা। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, প্রিন্ট মিসটেকের কারণে এই সমস্যা হয়েছে।

গত ২৪ ও ২৫ নভেম্বর প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় দশম শ্রেণির বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে প্রশ্নে অসংখ্য বানান ভুল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সেই ভুল বানানের প্রশ্ন দিয়েই পরপর দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এটা নিয়ে ছাত্র ও অভিভাবক মাঝে শুরু হয় আলোচনা সমালোচনা।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, নীলারাম স্কুল এন্ড কলেজে আগের মতো শিক্ষাব্যবস্থা নেই। এমন একটি প্রতিষ্ঠানে প্রশ্নপত্রে ভুল থাকা অমার্জনীয় অপরাধ। একটা প্রশ্নে এত ভুল হলে ছাত্রছাত্রীরা কী শিখবে? এখানকার শিক্ষকরা নিজেদের স্বার্থ দেখেন, মনোযোগ সহকারে প্রশ্নপত্র তৈরি করেন না। এর ফলে প্রশ্নে ভুল থেকে যায়। শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে পড়ালেখা বাদ দিয়ে নিজেদের বাসায় প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকেন। এত বড় স্কুলে প্রশ্নপত্রে এত ভুল আমাদের ভাবিয়ে তুলেছে।

একাধিক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলা প্রথম ও দ্বিতীয় পরীক্ষার প্রশ্নে বানানগুলো বুঝতে আমাদের অনেক কষ্ট হয়েছে। প্রশ্নে এমনভাবে বানান ভুল যা আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।

এ বিষয়ে জানতে চাইলে নীলারাম স্কুল এন্ড কলেজের
অধ্যক্ষ পরমেস্বর চন্দ্র রায় বলেন, দুইটি পরীক্ষার পরে ভুলগুলো আমাদের চোখে পড়ে। প্রিন্ট মিসটেকের কারণে এই সমস্যা হয়েছে। আমি দেখার পর তিন সদস্য বিশিষ্ট পরীক্ষা কমিটির সাথে রাগারাগি করেছি। দুইটি পরীক্ষায় এই মিসটেক হয়েছে। পরবর্তীতে আর হবে না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব জানান, এটা আমার জানা নেই। আর আমরা তো প্রশ্ন তৈরি করি না। স্ব-স্ব প্রতিষ্ঠান প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেয়। দায়িত্বের যারা ছিল তাদের এটা গাফিলতি। এটা কাঙ্খিত নয়। এই ধরনের প্রতিষ্ঠানের প্রশ্নের বানান ভুল তাহলে শিক্ষার্থীরা শিখবে কি? এটা দুঃখজনক বিষয়। আমি হেড স্যারকে বলবো সতর্ক থাকার জন্য। যাতে অন্য পরীক্ষায় আর এধরনের ভুল না হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, বিষযটি আমার জানা নাই, প্রশ্নের কোন কপি থাকলে আমার হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখে ব্যবস্থা নিচ্ছি।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]