বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুমিল্লা ও লালমনিরহাটে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ বুলবুল ইসলাম ।। হামার কুড়িগ্রাম

কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা- উপজেলাসহ সুশীল সমাজের নাগরিকরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন


মানববন্ধনে কেজিইউজের যুগ্ম আহ্বাবায়ক ও প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন, আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিলো কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। সত্য প্রকাশ করতে গিয়ে এই অন্তবর্তীকালীন সরকারের আমলেও আমাদের হত্যা পযন্ত হতে হয়েছে। আমরা এসব হত্যা মামলার সুষ্ঠ ও ন্যায় বিচার চাই। পাশাপাশি এই মিথ্যে মামলা প্রত্যাহার চাই।’
কেজিইউজের যুগ্ম আহ্বাবায়ক সংক্ষিপ্ত বক্তব্যে ইনডিপেনডেন্ট ও আমারা দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন, ‘ সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। তারা কখনও হামলা ও কখনও মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। সম্প্রতি হওয়া সাংবাদিক এম হাসান ও খোরশেদ আলম সাগরের নামে হওয়া মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। আমরা সরকারের কাছে আবেদন করবো অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক।’

সমাপনী বক্তব্যে কেজিইউজের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন,‘ প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। আর এইসব মিথ্যা মামলার অধিকাংশই করছে একটি দলের নেতাকর্মীরা। সাংবাদিক এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে সেটিও করেছে একটি দলের কর্মী। যারা এখনও ক্ষমতার আসনে বসেনি। তার মানে অদূর ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় বসে তাহলেও তারাও সাংবাদিক হয়রানি করবে।’ তিনি আরো বলেন,‘ ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাই নি। যেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে, নিযাতনের করা হবে, গলা কেটে মেরে ফেলা হবে। আমরা সাংবাদিকদের সত্য প্রকাশের অধিকার চাই।’

মানববন্ধনে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের উতরতরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, প্রতিনিদিনের বাংলাদেশ প্রত্রিকার জেলা প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক কালবেলা পত্রিকার চিলমারী প্রতিনিধি আবু আল রাফিউল রাফি, দৈনিক ইনকিলাব পত্রিকার চিলমারী প্রতিনিধি ফয়সাল হক, দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]