নিউজ ডেস্ক
আসন্ন জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসন – ২৭ এ বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনজন নেতার নাম এখন আলোচনার শীর্ষে রয়েছেনঃ
- মোহাম্মদ তাজভীরুল ইসলাম
- মোঃ আব্দুল খালেক
- ইঞ্জিঃ মোঃ আবু সাঈদ জনী
তিনজনই উলিপুরবাসীর কাছে পরিচিত মুখ — মানবদরদী, গরিবের বন্ধু ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান যেমন মসজিদ-মাদ্রাসা, মন্দির ও দরগাহে সহযোগিতা প্রদান এবং নানা মানবিক কর্মকাণ্ডে তাদের অবদান উলিপুরজুড়ে প্রশংসিত।
এক নজরে দেখি তাদের দলীয় পরিচয় ও পদবীঃ
বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা
সাবেক সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপি
সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্রদল
শেষ পর্যন্ত বিএনপির কাঙ্খিত মনোনায়ন কে পায় তা দেখার অপেক্ষায় রয়েছে উলিপুরবাসী।

