বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)’র ট্রাক মার্কার সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী।

মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, উলিপুর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র সংগ্রহকালে তিনি বলেন,
“সমৃদ্ধ উলিপুর গড়ার অঙ্গীকার নিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই। উলিপুরের স্থানীয় সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই এবং ওয়েলফেয়ার পলিটিক্স—অর্থাৎ সমস্যা সমাধানের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। কুড়িগ্রামের নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন জোরদার করা হবে আমার অগ্রাধিকার।”

এসময় উপস্থিত ছিলেন প্রার্থীর বাবা ও উলিপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব লিয়াকত আলী সরকার। এছাড়াও গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]