বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৫ লক্ষ টাকার ভারতীয় চোরাচালান আটক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম সদর

সীমান্ত সুরক্ষায় নিজেদের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে।

জব্দকৃত মালামালের সিজারমূল্য ২৪,১০,৫৭০/- (চব্বিশ লক্ষ দশ হাজার পাঁচশত সত্তর টাকা)। উল্লেখ্য, বিজিবি সদর দপ্তরের নির্দেশিত ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে মাদক ও চোরাচালান নির্মূলে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যগন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

দেশপ্রেম এবং পেশাদারিত্বকে পাথেয় করে বিজিবি’র এই আভিযানিক তৎপরতা ও সীমান্ত প্রহরা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বিজিবি’র এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ-বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্য কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]