ডেস্ক নিউজ
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রোকন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা এবং রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত তানজিল।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাতুল ইসলাম শিতল, সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়, সিনিয়র সহ-সভাপতি মাকসুদ মেহেদী বকসী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রোহান, সহ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম জীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং কলেজের চারটি হোস্টেলের শিক্ষার্থীরা অংশ নেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের পাশাপাশি প্রায় শতাধিক পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ আয়োজনে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

