হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়ায় মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর হাসপাতাল পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি এবং হাসপাতাল পাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তফা।

পরে প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে দ্বিতীয় পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও হাসপাতাল পাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির উপদেষ্টা সোহেল হোসনাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির সভাপতি ওয়াহেদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হক, সহ-সভাপতি আলহাজ ডা. বেলাল, ডা. আমিনুল, শবেবর রহমান, হাসপাতাল পাড়া জামে মসজিদের সেক্রেটারি আলহাজ শামীম হোসাইন জুন্নুরাইন, মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন মুকুল, আনিছ, লিমন, শহিদুল, এরশাদ, কাফি, রাজু, আতিকসহ স্থানীয় বাসিন্দারা।

আয়োজকরা জানান, হাসপাতাল পাড়া এলাকাবাসী এবং মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির সদস্যদের আর্থিক সহযোগিতা, পরামর্শ ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা আরও জানান, একটি সবুজ, পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Exit mobile version