হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদরে ৮ বোতল ইস্কাফসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম সদর উপজেলায় ৮ বোতল ইস্কাফসহ মোণ মনসুর আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেলাকোপা হানাগরের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম জানায়, গ্রেপ্তার মনসুর আলী কুড়িগ্রাম সদর উপজেলার টাপু ভেলাকোপা এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ৮ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version