হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদরে নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, আহ্বায়ক কমিটির সদস্য শাহীন শেখ রঞ্জু, জামিল আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নদীভাঙন কবলিত সারডোব এলাকায় ভাঙন রোধে গৃহীত এই জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম স্থানীয়দের জন্য স্বস্তি বয়ে আনবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

Exit mobile version