Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক নিউজ


কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুল, কুড়িগ্রাম-এর মাধ্যমিক ও প্রাথমিক শাখায় বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদার্থবিজ্ঞান, ভূগোল, শারীরিক শিক্ষা এবং ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে মোট ৪টি পদে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে পদার্থবিজ্ঞান ও ভূগোল বিষয়ের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শারীরিক শিক্ষা পদের জন্য স্নাতক/সম্মান ডিগ্রির পাশাপাশি বি.পি.এড ডিগ্রি আবশ্যক। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা পদের জন্য ফাজিল/ইসলামী শিক্ষাসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা পদের জন্য বয়স শিথিলযোগ্য।

বেতন স্কেল হিসেবে পদার্থবিজ্ঞান, ভূগোল ও শারীরিক শিক্ষা পদের জন্য ১২,৫০০-৩০,২৩০ টাকা এবং ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা পদের জন্য ১১,০০০-২৬,৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সুবিধা বিধি মোতাবেক প্রদান করা হবে।

আবেদন করতে আগ্রহীদের আগামী ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে সোনালী ব্যাংক, কুড়িগ্রাম শাখার নির্দিষ্ট হিসাব নম্বরে ৫০০ টাকা ব্যাংক ড্রাফট জমা দিয়ে আবেদনপত্র ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে।

আবেদনের সঙ্গে পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক ড্রাফট এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ প্রদান করা হবে।

Exit mobile version