Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম পার্লামেন্ট সেশন-২: বাজেটে কুড়িগ্রামের সম্ভাবনা, সংকট ও উন্নয়ন নিয়ে নাগরিক সংলাপ

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রামের সম্ভাবনা, বিদ্যমান সংকট ও উন্নয়নের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হয়েছে “নাগরিক সংলাপ”। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় শহরের কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়াম মার্কেটের দ্যা গ্রান্ড অ্যাসেম্বেলি হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের উদ্যোগে “কুড়িগ্রাম পার্লামেন্ট, সেশন-২”-এর অংশ হিসেবে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল— “বাজেটে কুড়িগ্রাম: সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশা”।

সংলাপে কুড়িগ্রাম-২ আসনের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সংকট, উন্নয়ন সম্ভাবনা এবং জনদুর্ভোগ নিরসনে করণীয় বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়। এসময় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ আগামী জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এসব দাবি ও প্রস্তাব উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, আলেম, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, প্রেসক্লাব সভাপতি শফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটরসহ আরও অনেকে।

Exit mobile version