রতন রায় ।। রাজারহাট
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় হতদরিদ্র ও অসহায় সনাতনী মানুষের মাঝে স্বল্প পরিসরে বস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষ থেকে এবং স্থানীয় পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহযোগিতায় এ মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়। ১-১০-২০২৫ ইং রাত ৮ ঘটিকায় আদি কালীবাড়ি সর্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল চন্দ্র সরকার, রাজারহাট পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী রতন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শ্রী সুজন কুমার রায় এবং যুগ্ম আহ্বায়ক শ্রী জনার্দন সরকার শুভ। এছাড়াও মন্দির কমিটির সভাপতি উপেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা “মানবসেবাই পরম ধর্ম” – এই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে সামনের দিনগুলোতেও সকলের সহযোগিতায় মানুষের সেবা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

