Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৭০টি বিলুপ্তপ্রায় বৃক্ষের চারা রোপণ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় প্রায় ৭০টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রাম হাসপাতালপাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির উদ্যোগে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় সড়কে এসব চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় দেশীয় বৃক্ষের সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ সময় কমিটির সদস্যরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে।

Exit mobile version