ডেস্ক নিউজ
কুড়িগ্রামে অভিযান চালিয়ে ৭টি চোরাই সন্দেহভাজন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে এনে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কুড়িগ্রাম থানায় মামলা নং-১৭, তারিখ: ১৪ এপ্রিল ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৪১৩/৪১৪/৪৬৭/৪৬৮ ধারাসহ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭৩ ধারা সংযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আরও ৪ জন আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজও চলছে।
জব্দকৃত মোটরসাইকেলের বিবরণ:
১। Discover 125 CC (কালো রঙ)
চেসিস নং: PSUB44BY8KTG38108
ইঞ্জিন নং: JZYWKD83896
আনুমানিক মূল্য: ১,০০,০০০ টাকা
২। Pulsar 150 CC (লাল/কালো রঙ)
চেসিস নং: PSUA11CY0RTH56204
ইঞ্জিন নং: DHXPRE53390
আনুমানিক মূল্য: ১,৫০,০০০ টাকা
৩। Discover 110 CC
চেসিস নং: PSUA15AZ5PTB06940
ইঞ্জিন নং: JBXPM6475
আনুমানিক মূল্য: ১,০০,০০০ টাকা
৪। Discover 110 CC
চেসিস নং: MD2A15AY7KWG90443
ইঞ্জিন নং: JBYWKG95017
আনুমানিক মূল্য: ১,০০,০০০ টাকা
উল্লেখ্য, উদ্ধারকৃত মোট ৭টি মোটরসাইকেলের মধ্যে বাকি ৩টির বিস্তারিত তথ্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

