
ডেস্ক নিউজ
কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ে “৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং জেলা ক্রীড়া সংস্থা কুড়িগ্রামের সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।

জেলা প্রশাসন, স্কুল, মাদ্রাসা ও কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি প্রতিযোগীদের সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশ এবং সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :