হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৩২০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

রৌমারী প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ৩২০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার চুলিয়ার চর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুলিয়ার চর এলাকার বাবু মিয়া (৩৫) ও মতলেব (৪০)।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে চুলিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২০টি ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার গ্রেপ্তার দুজনকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার রাসেল কবির আরও জানান, ১ সেপ্টেম্বর থেকে রৌমারী থানার মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময়ে জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন আসর থেকে ২৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Exit mobile version