বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোঃ নয়ন মিয়া (৩০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০১৭ তারিখ রাত ১টা ২৫ মিনিটে উলিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নয়ন মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন মিয়া বাড়ির পশ্চিম দিক দিয়ে মাদক নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নয়ন মিয়ার পশ্চিম দুয়ারী চৌচালা টিনের হাফ বিল্ডিং ঘরের দক্ষিণ পাশের শয়নকক্ষ তল্লাশি করে। এসময় তার বিছানার বালিশের নিচ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ জনাব মোঃ মাহবুবুল হক এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক।

আদালতের এই রায়ের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয়রা

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 13

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]