বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী পাচ্ছে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ বুলবুল ইসলাম ।। হামার কুড়িগ্রাম

দেশের পিছিয়ে পরা প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে কুড়িগ্রামের সনামধন্য প্রতিষ্ঠান ‘স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’, কুড়িগ্রাম। তারা মূলত সরকারের ‘অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং শক্তিশালীকরণ (অ্যাসেট)) প্রকল্পের আওতায় চারটি ৩ মাস মেয়াদি কোর্সে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ দিচ্ছে। এখানে শিক্ষার্থীরা মূলত, জেনারেল কেয়ার গিভিং- লেভেল ২, কেয়ার গিভিং ফর ইল্ডারলি পারসন- লেভেল ৩, কম্পিউটার অপারেশন-লেভেল-৩ ও আইটি সার্পোট সার্ভিস- লেবেল-৩ এই কোর্সগুলোতে প্রশিক্ষণ নিতে পারবে।

কুড়িগ্রাম জেলা সদরের ত্রিমোহনী এলাকার গোল চত্বর সংলগ্ন একটি ক্যাম্পাসে তারা এই প্রশিক্ষণ দিচ্ছে। এখানে প্রশিক্ষণার্থীরা ক্লাসের পাশাপাশি হাতে কলমে এমন কী শিল্প এলাকা পরিদর্শনের সুযোগও পাবে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, ‘ আমি রাজনৈকি ব্যক্তিত্ব হলেও আমার আরেকটি পরিচয় হলো আমি শিক্ষক। আমি একটি বিশ্ববিদ্যারয়ে পড়াই। আমি জানি এইসব প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধান উপদেষ্ঠা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন। তিনি বারবার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার তাগিত দিয়েছেন। সে জায়গা থেকে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, কুড়িগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি।’

প্রতিষ্ঠানটি সম্পর্কে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিস) কুড়িগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদুল ইসলাম বলেন, ‘ বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণ খুবই প্রয়োজনীয়। বিশেষ করে আমাদের মত দেশে যেখানে তরুণ জনগোষ্ঠী সংখ্যায় অনেক তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অতীব জরুরি। দেশের তরুণ জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ শুধু দেশে কাজে লাগবে এমনটা নয়, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা দেশের বাইরে গিয়েও দক্ষতার সাথে কাজ করতে পারবেন। তিনি আরো বলেন,‘ বিশেষ করে কেয়ার গিভিং প্রশিক্ষণ এখন খুবি জরুরি, জাপানে এর চাহিদা অনেক বেড়ে যাচ্ছে দিনদিন।’

স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ব্যবস্থপনা পরিচালন মো. মুকুল হোসেন বলেন,‘ আমরা ইনফরমাল আইএসসির তত্বাবধানে অ্যাসেট ইবিটি প্রোগ্রামের আওতায় বিভিন্ন ট্রেডে ছাত্র- ছাত্রীদের প্রশিক্ষণ কাযক্রম শুরু করে দিয়েছি। আমাদের মূল লক্ষ দক্ষ মানবসম্পদ তৈরি করা। এখানে সরকারি প্রকল্পের পাশাপাশি নামমাত্র মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, গ্র্যাফিক্স ডিজাইন প্রশিক্ষণ দিয়ে থাকছি। আমাদের প্রতিষ্ঠানের রয়েছে আধুনিক ল্যাব ও ক্লাসরুম।’

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]