ডেস্ক নিউজ
কুড়িগ্রামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জীবন, ইসলামী দাওয়াত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
পরে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






