বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের ৯ম গ্রেড দাবিতে মানববন্ধন।

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায়

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চাকরির গ্রেড ৯ম করতে দাবি জানিয়ে কুড়িগ্রামে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবার, কুড়িগ্রাম জেলা’র আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। তারা একযোগে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন

বক্তারা তাদের বলেন, একই সময়ে এবং একই গ্রেডে নিয়োগ পাওয়া সরকারের অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের আর্থিক উন্নতি হলেও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সেই সুবিধা থেকে বহুলাংশে বঞ্চিত। এই দীর্ঘদিনের বৈষম্য ও অবহেলার অবসান ঘটিয়ে তাদের জন্য ৯ম গ্রেড বাস্তবায়ন এখন সময়ের দাবি।

কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, “দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি, কিন্তু আমাদের আর্থিক ও সামাজিক মর্যাদা তার প্রতিফলন ঘটাচ্ছে না। এই অবহেলা শিক্ষক সমাজকে হতাশ করছে।”

অন্যান্য বক্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আবু তৈয়ব, মো. শাহ আলম কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও মো. রেজাউল ইসলাম,

তারা সতর্ক করে দিয়ে বলেন, শিক্ষকদের এই বৈধ দাবি যদি পূরণ না হয়, তাহলে এটি শিক্ষক সমাজের গভীর অসন্তোষ সৃষ্টি করবে, যা জাতির গঠনের মূল ভিত্তি শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করবে ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]

কুড়িগ্রামে হোটেল বয়ের কাজ করেও সেরা সাফল্য কৌশিকের

নভেম্বর 3, 2026

আহসান হাবীব নীলু , কুড়িগ্রাম ভূমিহীন পরিবার। ভিটেমাটির এক টুকরো জমিও নেই। অন্যের জমিতে ভাঙা চালাঘরে মাথা গুঁজে থাকা। সংসারের অভাব মোচন ও লেখাপড়ার খরচ জোগাতে দিনমজুরি, হোটেল বয় ও টিউশনির কাজ করেছেন কৌশিক। কিন্তু এক মুহূর্তের জন্যও লক্ষ্যচ্যুত হননি। সব বাধা পেরিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ অর্জন করেছেন বিশাল সরকার […]