ডেস্ক নিউজ
কুড়িগ্রাম শহরের তালতলা কলেজপাড়া এলাকায় অবস্থিত মাদানী কিন্ডারগার্টেন-এ একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য ও আদর্শবান প্রার্থীদের এ পদে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক বা সমমান হতে হবে। কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
এছাড়া প্রার্থীদের জন্য কিছু বিশেষ শর্তও উল্লেখ করা হয়েছে। প্রার্থীকে অবশ্যই শুদ্ধ ও সহিহভাবে পবিত্র কুরআন তিলাওয়াত জানতে হবে। হাফেজ এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের তাদের পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। সিভি পাঠানোর পর একই নম্বরে এসএমএস করে সরাসরি সাক্ষাৎ বা ইন্টারভিউয়ের সময় নিশ্চিত করতে হবে।
সিভি পাঠানো ও যোগাযোগের জন্য নম্বর: ০১৯১২২৩০৭৮৮ (হোয়াটসঅ্যাপ)
যোগাযোগের ব্যক্তি: পরিচালক, মাদানী কিন্ডারগার্টেন ঠিকানা: তালতলা, কলেজপাড়া, কুড়িগ্রাম।
বিশেষ দ্রাষ্টাব্যঃ নিজ দায়িত্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। হামার কুড়িগ্রাম কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত নয়। তাই অযাচিত লেনদেন থেকে বিরত থাকুন।

