বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের কর্মসূচি প্রকাশ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দুই দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।

বিজ্ঞাপন

কর্মসূচির মধ্যে রয়েছে—
১৫ ডিসেম্বর
🔹 সকাল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত কুড়িগ্রাম স্টেডিয়ামে তিন দিনব্যাপী আড্ডাপূর্ণ বিজয়মেলা, যেখানে থাকছে চাক, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের প্রদর্শনী।
🔹 সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
🔹 সন্ধ্যা থেকে ১৬ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা।
🔹 সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত প্রধান প্রধান সড়কে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ।

১৬ ডিসেম্বর (বিজয় দিবস)
🔹 সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা (স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণ)।
🔹 শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।
🔹 সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
🔹 সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।
🔹 দুপুর ১২টায় পৌর অডিটোরিয়ামে শহিদ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা।
🔹 সুবিধাজনক সময়ে ধর্মীয় উপাসনালয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি কামনায় মোনাজাত/প্রার্থনা।
🔹 দুপুর ২টায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, শিশু পরিবার ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রে প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ।
🔹 বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ।
🔹 দিনব্যাপী শিশুদের জন্য বিনোদনমূলক স্থান উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনী।
🔹 বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন।

জেলা প্রশাসন জানিয়েছে, সকল কর্মসূচিতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]