Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে কুড়িগ্রামে আয়োজিত আন্তঃথানা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন এবং সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শাহজালাল সবুজ ও রইসুল মোফাচ্ছির। অতিথিরা তাঁদের বক্তব্যে ক্রীড়ার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ সমাজকে মোবাইল ও অনলাইন আসক্তি পরিহার করে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ফাইনাল খেলায় পলিটেকনিক থানা শাখা ও সদর পূর্ব থানা শাখা মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে পলিটেকনিক থানা শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সদর পূর্ব থানা শাখা রানার্সআপ হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version