ডেস্ক নিউজ
কুড়িগ্রামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের বিসিক জেলা কার্যালয়, কুড়িগ্রামে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে রেজিস্ট্রেশন যোগ্যতা ও আসন খালি থাকা সাপেক্ষে গ্রহণ করা হবে।
রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে—জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ২৩০ টাকা রেজিস্ট্রেশন ফি।
বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব আগ্রহী ব্যক্তি ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন, তাদের সঙ্গে কার্যালয় থেকে যোগাযোগ করা হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের দ্রুত যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৯৯৭-৬৭৩৪৫১






