বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিজিবির অভিযানে সীমান্তে ১৫ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট,গবাদিপশু ও চোরাচালানী পণ্য আটক।

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম

সীমান্ত সুরক্ষায় নিজেদের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৮,৫১,৭৫৫ /- ( আট লক্ষ একান্ন হাজার সাতশত পোচ্পান্ন ) টাকার ভারতীয় চোরাচালান করা গবাদিপশু ও মাদক গাঁজা জব্দ ।

উল্লেখ্য, বিজিবি সদর দপ্তরের নির্দেশিত ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে মাদক ও চোরাচালান নির্মূল অবৈধভাবে অনুপ্রবেশে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর সদস্যগন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম এবং পেশাদারিত্বকে পাথেয় করে বিজিবি’র এই আভিযানিক তৎপরতা ও সীমান্ত প্রহরা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বিজিবি’র এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এ-বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জব্দকৃত পণ্য কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]