বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মো. মশিউর রহমান বিপুল | Hamar Kurigram

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬। এ উপলক্ষে শ্রীশ্রী রাধা নামহট্ট (ইস্কন) মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

রথযাত্রার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সদস্য আলতাফ হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম এবং জেলা পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকুক—এটাই তাঁর প্রত্যাশা। তিনি শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, সকল সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী কুড়িগ্রাম গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠান শেষে তিনি ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মপ্রাণ ভক্ত, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]