বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে সোহরাব

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাজলদহ কালাইপাড়া গ্রামে মো. সোহরাব আলী মিস্ত্রিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাতে ঘোগাদহ বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ গ্রামের মনসার আলীর বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা রেজাউল, এরশাদুল ও রিপন তার ওপর হামলা চালান। এ সময় তারা সোহরাব আলীকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

হামলায় সোহরাবের মাথা, পিঠ, নিতম্বসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার মাথায় ১০টি সেলাই দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত সোহরাবের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী ধরনের অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে, তা তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মিস্ত্রির কাজ না পাওয়া নিয়ে অভিযুক্তদের সঙ্গে সোহরাবের দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। সম্প্রতি এ বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

আহত সোহরাব আলীর ছোট ভাই মো. আলমগীর হোসেন বলেন, “আগে ভাইয়ের সুচিকিৎসা নিশ্চিত করতে চাই। এরপর যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]