হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই দড়ি ইউনিয়নের কিশোরপুর বসুনিয়া পাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় কৃষক শহিদুল ইসলামের মেয়ে। তার বয়স আনুমানিক ২ থেকে আড়াই বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায় সে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই শিশুটির মৃত্যু হয়।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।

Exit mobile version