বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে নিয়োগ বানিজ্য বন্ধের দাবি মানববন্ধন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জুয়েল রানা, কুড়িগ্রাম


কুড়িগ্রামের রাজারহাটের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসাটির প্রধান ফটকে স্থানীয় ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা টাকার বিনিময়ে নিয়োগদান, জমিদাতা থেকে চাকুরি প্রত্যাশীদের সুযোগ এবং মাদ্রাসার জরাজীর্ণ ভবন সংস্কারের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল ও সাইফুল হকসহ অন্যন্যরা।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল শাহিদুর রহমান দীর্ঘ ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বে মাদ্রাসার কোন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আমরা মাদ্রাসার উন্নয়ন চাই।’
আরেক বাসিন্দা শরিফুল ইসলাম বলেন,’ আগামী ১৭ ই এপ্রিল গোপনে নিয়োগের পায়তারা চলছে। আমরা টাকার বিনিময়ে কোন নিয়োগ চাই না। এটা বন্ধ করে উন্মুক্ত ভাবে নিরপেক্ষ নিয়োগ চাই।

মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন,’ আমাদের মাদ্রাসায় ক্লাস হয় না ঠিকমতো। প্রধান হুজুর আসেন না। মাদ্রাসার উন্নয়ন চাই।’

এবিষয়ে জানতে মাদ্রাসাটির অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে পরে জানাতে পারবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]