Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে নারী উদ্যোক্তাদের মাঝে হাইজিনিক উপকরণ বিতরণ

রাফি ইসলাম, কুড়িগ্রাম সদর

কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মাদার তেরেসা শিশু বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রাম এপি–এর উদ্যোগে ১০ জন নারী উদ্যোক্তার মাঝে হাইজিনিক উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাশ, টেকনিক্যাল স্পেশালিস্ট (হেলথ, নিউট্রিশন অ্যান্ড ওয়াশ) পল্লব কান্তি রায়, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জীব গাইন, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি, জেমস উজ্জ্বল শিকদার, স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার মনি দিও, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সভাপতি এম. রশিদ আলী, বেলগাছা যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাফি ইসলাম এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মুরাদ রায়হানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নারী উদ্যোক্তারা।

উপকরণ বিতরণের আগে বক্তারা নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, স্যানিটারি ন্যাপকিন, সাবান, টুথপেস্ট, ট্যালকম পাউডার, কাপড় ধোয়ার সাবান ও তেলসহ যে উপকরণগুলো বিনামূল্যে প্রদান করা হয়েছে, সেগুলো নিজ নিজ দোকানে সঠিকভাবে বিক্রি করতে হবে। পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব খাতায় নিয়মিতভাবে লিপিবদ্ধ রাখার আহ্বান জানানো হয় এবং কার্যক্রমের ওপর নিয়মিত মনিটরিং করা হবে বলেও জানানো হয়।

Exit mobile version