Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে দূর্বার যুব ফোরাম ও একতা শিশু ফোরাম উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৫ কার্যক্রম অনুষ্ঠিত।

উপজেলা প্রতিনিধি

“প্লাস্টিক নিধন করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদরে বেলগাছা ইউনিয়নের পলাশবাড়িতে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় পরিষ্কার পরিচ্ছন্নতা-২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জনাব সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার,মনি দিও স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার, পলাশ রায় ফাইন্যান্স অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং দূর্বার যুব ফোরাম ও একতা শিশু ফোরামের সদস্যবৃন্দসহ আরো অনেকে ।

এসময় কর্মসূচি পালনের পূর্বে বক্তরা আলোচনা সভায় বলেন, পলিথিন পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং পরিবেশের জীববৈচিত্র্যকে ধংস করে । এসময় বক্তারা পলিথিনকে বর্জন এবং পলিথিন এর বিকল্প গ্রহন করার জন্য আহ্বান করেন। এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি করে বৃক্ষ রোপন এর জন্য সবাইকে অনুরোধ করেন। এরপর আলোচনা শেষে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন করেন

Exit mobile version