Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ডেস্ক নিউজ

জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আসাদুজ্জামান। ২০২৬ সালের নিবন্ধিত জেলার ৫৭৫ জন হাজীকে নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা মোঃ হাবিবুর রহমান (জমিরিয়া রশিদিয়া কওমী মাদ্রাসা, ক্যাতারমোড়), মুফাচ্ছির মাওলানা মোঃ আইয়ুব আলী আনসারী, অধ্যক্ষ মোঃ নুর বখত মিয়া (সভাপতি, হিজবুল আরাফা হাজী কল্যাণ সমিতি), মোঃ এমরান মিয়া (নাগেশ্বরী), ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন এবং উপপরিচালক আবদুর রাজ্জাক রনি।
জেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে হাজীদের জন্য লাব্বাইক হজ অ্যাপস, এটিএম কার্ড (ইসলামী ব্যাংক) সুবিধা, হজের বাংলাদেশ ও সৌদি আরব পর্বসহ হজ ই-পোর্টাল বিষয়ে অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা আনন্দমুখর ও সন্তোষজনক পরিবেশে প্রশিক্ষণে অংশ নেন।
ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম জানায়, দ্বিতীয় দিনের প্রশিক্ষণ একইভাবে অব্যাহত থাকবে।

Exit mobile version