রাকিবুল ইসলাম রাফি
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ২১সেপ্টেম্বর পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থীদের কে নিয়ে অঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, রওশনা বেগম এবং মাহমুদা বেগম সহকারী শিক্ষক, বিলকিস বেগম সহকারী শিক্ষক,ও দিশারী শিশু ফোরামের সভাপতি রুবাইয়া ইসলাম কুরসি ও সাধারণ সম্পাদক মোঃ মুগ্ধ এবং অন্যান্য সদস্যবৃন্দরা।
উক্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পলাশবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,,নিজের মেধা ও সৃজনশীলতা বিকশিত করার জন্য এরকম প্রতিযোগিতায় অংশ নেয়া দরকার এবং পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করা।

